শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১২ জুনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ জুন ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১২ জুনের টিকিট বিক্রি শুরু
ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১২ জুনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।   তারই অংশ হিসেবে আজ সোমবার (২ জুন) পাওয়া যাচ্ছে আগামী ১২ জুনের টিকিট। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্যমতে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট ৩১ মে ও ১১ জুনের আসনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। আর আজ (২ জুন) বিক্রি হবে ১২ জুনের টিকিট।  

এ ছাড়া ১৩ জুনের আসনের টিকিট ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট ৪ জুন ও ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

প্রসঙ্গত, ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও উদ্যোগ নিয়েছে রেলওয়ে। যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: