শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা

শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও ত্রাণ বহর জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ইসরায়েল মানবতাবিরোধী এক বর্বর শক্তি, যারা আন্তর্জাতিক কোনো আইনকানুনের তোয়াক্কা করে না এবং মানবিক উদ্যোগকেও সশস্ত্রভাবে প্রতিহত করে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেওয়া ওই বিবৃতিতে তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেন—যাদের মধ্যে ছিলেন মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও। বাংলাদেশের পক্ষ থেকে এতে অংশ নেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মানবিক বহরে আক্রমণ চালিয়ে ত্রাণসামগ্রী জব্দ করেছে, যা গোটা বিশ্বের জন্য এক ধরনের যুদ্ধ ঘোষণা বলেই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “ইসরায়েলকে যদি এখনই আন্তর্জাতিকভাবে প্রতিহত করা না যায়, তবে একদিন তারা ইউরোপকেও চাপে ফেলবে। এখন ইউরোপীয় সরকারগুলোর জন্য পরীক্ষা—তারা কি তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি ইসরায়েলের বর্বরতার সামনে নীরব থাকবে।”

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, দেশের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে বাংলাদেশকে আরও জোরালো কণ্ঠ তুলতে হবে।

ঘোষণায় তিনি জানান, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে ইসরায়েলের আগ্রাসী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

ভোরের আকাশ//হ.র

আন্দোলনইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন: