আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল ধরতে র্যাবের অভিযান

রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে র্যাব–২।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান চলছে।
র্যাব–২ এর সিনিয়র এএসপি আসিফ জানান, পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় দালাল চক্র- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে অভিযান শুরু হয়। র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্বে দিচ্ছেন।
জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের সর্বত্রই দালালদের দৌরাত্ম্য। দালালের মাধ্যমে চুক্তিতে কাজ করলে পাসপোর্ট সহজেই পেয়ে যাবেন, নির্ধারিত সময়ের আগেও পেয়ে যেতে পারেন- এমন নানা কথায় অর্থ হাতিয়ে আসছে এই চক্র। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ভোরের আকাশ/তা.কা