শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশু রোগীদের খোঁজখবর নিলেন উপদেষ্টা ফরিদা আখতার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার রোববার (২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু রোগীদের খোঁজখবর নেন।

উপদেষ্টা হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনশেষে উপদেষ্টা শিশু রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক, পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক রিয়াজ মোবারক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আজহারুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

ফরিদা আখতার

শেয়ার করুন: