শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আজ সকাল ১০টা থেকে এই শুনানি কার্যক্রম শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সংখ্যক আপিলের নিষ্পত্তি করবে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রথম দিন (শনিবার) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর আগামীকাল রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিলগুলোর সময়সূচি পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানায়, গত শুক্রবার আবেদনের শেষ দিন পর্যন্ত জমা পড়া ৬৪৫টি আপিলের বড় একটি অংশই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের গড়মিল, ঋণখেলাপি এবং অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণে রিটার্নিং অফিসাররা তাদের প্রার্থিতা বাতিল করেছিলেন। আজকের শুনানি থেকে যোগ্য প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

ভোরের আকাশ/তা.কা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রার্থীইসি

শেয়ার করুন: