শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৪তম বিসিএস

৪১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের দুই সপ্তাহ পর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পিএসসির বিজ্ঞপ্তিতে এই ফলাফল ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

পিএসসি জানিয়েছে, নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে নিয়োগ পাবেন।

ক্যাডার পদে সুপারিশ না পাওয়া যোগ্য প্রার্থীদের মধ্য থেকে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই বিশাল সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে মনোনীত করা হলো।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর আলোচিত এই বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল পিএসসি, যেখানে ১ হাজার ৬৭৬ জনকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছিল।

৪৪তম বিসিএসের পথচলা ছিল বেশ চড়াই-উতরাইপূর্ণ। এর মৌখিক পরীক্ষা ২০২৪ সালের এপ্রিলে শুরু হলেও একই বছরের ২৫ আগস্ট দ্বিতীয় দফায় স্থগিত করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে নতুন করে মৌখিক পরীক্ষা শুরু হয় এবং ২০২৫ সালের ৩০ জুন প্রথমবারের মতো ফলাফল প্রকাশিত হয়।

ভোরের আকাশ/নি. ব

৪৪তম বিসিএস

শেয়ার করুন: