শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারে শনিবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের পর এবার নির্বাচনী প্রচারে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্র বলছে, আগামীকাল চট্টগ্রামে রাত যাপন করবেন বিএনপির চেয়ারম্যান। পরদিন রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী চট্টগ্রামে সমাবেশ শেষে ফেনীতে যাবেন তারেক রহমান। সেখানে ফেনী পাইলট স্কুলের খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।

এরপর ঢাকার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং সবশেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান।

সিলেটের সমাবেশ শেষে ওই দিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও সবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে শেষ রাতে গুলশানের বাসায় পৌঁছান তিনি।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: