শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো স্থানে যদি কোনো ব্যালট বক্স ছিনতাই বা অনিয়মের ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কোনো রক্ষা পাবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এ সভার মাধ্যমে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বিষয়ক বিষয়ে আলোচনা করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনের ১২ তারিখের (১২ ফেব্রুয়ারি) যে নির্বাচন সেই নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে- এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের প্রতি কী নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এইবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে, সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউরে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে।

শেরপুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকসময় গ্রেফতার হতে সময় লাগে। যারা এ ঘটনায় জড়িত তারা অবশ্যই গ্রেফতার হবেন।

প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এমন মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যে সময় ভাইয়েরা ভাইয়েরা মারামারি শুরু করে দেন তখন আরেকজনের এসে থামানোটা কিন্তু একটু অসুবিধা হয়।

নির্বাচনের দিনেওতো একই অবস্থা হতে পারে উল্লেখ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।

প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স মেডিকেল টিম রেডি রাখার কথা বলা হয়েছে। তাহলে কি এবারে আমরা একটু শঙ্কার মধ্যে আছি- জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এগুলো সবসময়ই রেডি থাকে। নির্বাচনে অনেক বয়স্ক লোক দেখবেন অন্যের কোলে চড়ে আসছে। ওই সময় তাদের সহযোগিতা হবে।

 

ভোরের আকাশ/এনএস

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনস্বরাষ্ট্র উপদেষ্টাসহিংসতা

শেয়ার করুন: