শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনও টেলিভিশন চ্যানেলের কর্মী বর্তমান কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনও চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে।  

রবিবার (১৭ মে) জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে  বলা হয়, প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তি পত্র নেওয়া বাধ্যতামূলক।  

আরও পড়ুন

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনাপত্তি পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অবস্থায় সদস্যদেরকে উল্লেখিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাটকো।

তবে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরামে এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।  

ভোরের আকাশ/এনএস

টিভি চ্যানেলচাকরি পরিবর্তনএনওসি

শেয়ার করুন: