শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, যেভাবে ভোট দেবেন এমপিরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তবে সাধারণ নির্বাচনের মতো এ ভোটে সাধারণ ভোটারদের অংশ নেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কেবল জাতীয় সংসদ সদস্যরা। একই সঙ্গে ভোট দেওয়ার পদ্ধতিও অন্যান্য নির্বাচনের তুলনায় ভিন্ন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দিতে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে উপস্থিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকায় ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ নিজে ভোট দিতে পারবেন না। অন্যদিকে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে দুটি অংশ রয়েছে। একটি অংশে ব্যালটের ক্রমিক, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে ভোট দেওয়ার জন্য নির্ধারিত জায়গা রয়েছে।

সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট পাবেন। এরপর পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। পরে সংসদ কক্ষে রাখা তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সের যেকোনো একটিতে ব্যালট পেপার জমা দেবেন।

ইসি সচিব বলেন, ভোটগ্রহণের জন্য কোনো আলাদা বুথ থাকবে না। সংসদ সদস্যদের সুবিধার জন্য সংসদ কক্ষে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সহায়ক কর্মকর্তারা সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি ভোট পড়েছে, কতটি বৈধ হয়েছে এবং প্রার্থীরা কত ভোট পেয়েছেন—তা গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে একাধিক প্রার্থী থাকায় আইনি বিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন

সূচক বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের লেনদেন

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথম সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা কয়েকজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার একাধিক প্রার্থী থাকায় প্রায় ৩৫ বছর পর আবারও সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে।

নির্বাচনের ফল প্রকাশের পর আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/জেআ

রাষ্ট্রপতি নির্বাচন

শেয়ার করুন: