শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতেই হবে সংসদ নির্বাচন, বাধা দিতে পারবে না কেউ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেব্রুয়ারিতেই হবে সংসদ নির্বাচন, বাধা দিতে পারবে না কেউ: প্রেস সচিব
ফেব্রুয়ারিতেই হবে সংসদ নির্বাচন, বাধা দিতে পারবে না কেউ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি বাধাগ্রস্ত করতে পারবে কেউ না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, নির্বাচন হবে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, যারা আগে ভোট দিতে পারেননি বা পূর্বে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সবাই এবার ভালো অভিজ্ঞতা পাবেন। কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে এগোতে দিতে চায় না, তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের লক্ষ্য নির্বাচন সম্পন্ন করা, যা ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।”

প্রেস সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটি দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এটি হবে ভবিষ্যতের বাংলাদেশ গঠনের নির্বাচন। ভোট কেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে নিরাপদে যেতে পারবে এবং ভোটদানকে জীবনের একটি উৎসবমুখর অভিজ্ঞতা হিসেবে মনে রাখবে।”

দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এবারের দুর্গাপূজা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

বৈঠকের পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নুরের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিদেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ভোরের আকাশ//হ.র

প্রেস সচিবজাতীয় নির্বাচন

শেয়ার করুন: