অতিরিক্ত পুলিশ সুপার পদে ৫৯ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। এতে বলা হয়েছে, জনস্বার্থে দেওয়া এ পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, সৈয়দ ফয়েজ আহমেদ, মো. শাহিনুর ইসলাম, মো. আরিফুল ইসলাম, রাসেদুল ইসলাম, মো. লিয়াকত আকবর, জ্যোতির্ময় সাহা, জায়েন ঊদ্দীন মুহাম্মদ যিয়াদ, পার্থ চক্রবর্তী, জুয়েল রানা, মো. হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মমিনুল হক ও মো. রবিউল ইসলাম শামিম প্রমুখ।
সূত্র: বাসস
ভোরের আকাশ//হ.র