শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের ৫৭৮ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের ৫৭৮ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের ৫৭৮ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় গত ৫ আগস্ট দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে এই তালিকা প্রকাশ করে সংস্থাটি।

আইএসপিআর জানায়, ওই সময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরা সেনানিবাসে আশ্রয় নেন। তাদের মধ্যে ৯২ শতাংশই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধেই এই নাম প্রকাশ। তবে যাদের নাম প্রকাশ করা হয়নি—তাদের পরিচয় আপাতত গোপন রাখা হচ্ছে আইনগত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে।

আইএসপিআরের প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি দলের সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য, সরকারি সচিব ও কিছু প্রবাসফেরত উদ্যোক্তার নামও রয়েছে বলে জানা গেছে।

তালিকাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনে আপডেট করা হবে বলেও জানানো হয়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে আশ্রয় নেওয়ার বিষয়টিকে ‘নিরাপত্তা প্রহসন’ বললেও, সংশ্লিষ্টরা বলছেন এটি ছিল ‘প্রাণ বাঁচানোর তৎপরতা’।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: