শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের সরকারি নানা সেবা গ্রহণ আরও সহজ হবে।

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “এতদিন বহু প্রবাসী এনআইডি না থাকায় দেশে সরকারি সেবা নিতে সমস্যায় পড়তেন। এখন থেকে জাপানে অবস্থানরত প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরা যাতে ডাকযোগে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন, সে বিষয়ে ইসি কাজ করছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল এনআইডি সেবা চালুর। অবশেষে এ উদ্যোগের মাধ্যমে তাদের সেই প্রত্যাশা পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ভোরের আকাশ/হ.র

এনআইডি সেবাজাপান

শেয়ার করুন: