শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিন স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারাকে কেন্দ্র করে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে শ্রমিকরা বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ, ১৬ কর্মচারীর বদলি ও শাস্তি প্রত্যাহার, বন্দরের স্বার্থ-বিরোধী কোনো চুক্তি না করা এবং ডিপি ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনা যাবে না।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এখানে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সরকারের। সরকার বিষয়টি দেখছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আলাপ করে বিষয়টি শ্রমিকদের জানানো হবে।

তবে এসময় উপদেষ্টা এ-ও হুঁশিয়ারি দেন যে, আগামীকাল শুক্রবার থেকে যে কোনো কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে।

শ্রমিকরা উপদেষ্টার কথার পরিপেক্ষিতে দুদিন কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হলে, কর্মচারীদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার না হলে রোববার থেকে আবার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, নৌ পরিবহন উপদেষ্টা আমাদের দাবি সরকারকে জানাবেন বলেছেন। তিনি আমাদের আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের শাস্তিমূলক বদলি আদেশ স্থগিত করবেন বলেছেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছি আমরা।

গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং মঙ্গলবার থেকে টানা অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাবে কার্যত দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি, টার্মিনাল, শেড, ইয়ার্ডে টানা অচলাবস্থা তৈরি হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

চট্টগ্রাম বন্দরকর্মবিরতি প্রত্যাহারশ্রমিক

শেয়ার করুন: