শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীর ওপর নির্মিত হচ্ছে ক্যাবল-স্টেড সেতু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর ওপর চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে একটি অত্যাধুনিক ক্যাবল-স্টেড সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই সেতুটি নির্মিত হলে তিন পার্বত্য জেলার লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি যোগাযোগ ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদফতরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি জানান, এরই মধ্যে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, গত ৯ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কর্ণফুলী নদীর ওপর চন্দ্রঘোনা ফেরিঘাটে ক্যাবল-স্টেড সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সওজ সূত্রে জানা যায়, প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর ওপর ৫৩২ মিটার ক্যাবল-স্টেড সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৪৫৫ মিটার ভায়াডাক্ট ও ৫১১ মিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৬৮ কোটি ৫০ লাখ ১৬ হাজার টাকা (৮৬৮৫০.১৬ লক্ষ) এবং এলিভেটেড সংযোগ সড়ক নির্মাণসহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ২০ হাজার টাকা (২৪২০০.২০ লক্ষ)।

নির্বাহী প্রকৌশলী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেলে এর নির্মাণকাজ শুরু হবে। সেতুটির নির্মাণকাল ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো রাঙামাটি-ঘাগড়া-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক সংযোগ মহাসড়কের (আর-১৬১) ২১তম কিলোমিটারে কর্ণফুলী নদীর ওপর দৃষ্টিনন্দন রাইখালী-চন্দ্রঘোনা সেতু নির্মাণ। এর মাধ্যমে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যকার সড়ক নেটওয়ার্কটি বাধাহীন, উন্নত, নিরাপদ এবং সাশ্রয়ী হবে।

একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই, রাজস্থলী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পর্যটন শিল্পের বিকাশের দ্বার উন্মুক্ত হবে। যানবাহন ও মালামাল পরিবহনের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা গেলে তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়ন বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

কর্ণফুলী নদীকাপ্তাই হ্রদ

শেয়ার করুন: