শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিরোজ ট্রেন নিয়ে ঢাকা গেলেন, ফিরলেন নিথর দেহে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকায় গিয়েছিলেন তরুণ ট্রেন পরিচালক ফিরোজ হোসেন সবুজ। ফেরার কথা ছিল লালমনিরহাট কিংবা বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনে। কিন্তু ট্রেন নিয়ে ফেরা হলো না ফিরোজ হোসেনের। নিজগ্রামে ফিরলেন নিথর দেহে।

ফিরোজের বাড়ি নওগাঁ জেলার রাণীনগরের দাউদপুর গ্রামে।

তরুণ ট্রেন পরিচালক ফিরোজ হোসেন ট্রেন নিয়ে গতকালই ঢাকায় এসেছেন। ঢাকার কমলাপুর গার্ড রানিং রুমে হৃদরোগের আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মাত্র ৩৫ বছর বয়সে ফিরোজের এই চলে যাওয়া মানতে পারছেন না তার সহকর্মীরা।

ফিরোজ হোসেনের ঘনিষ্ঠ সহকারী লোকোমাস্টার সবুজ সোমবার দুপুরে বললেন, ফিরোজ কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে ঢাকায় গিয়েছিলেন গতকাল। রাতে কমলাপুরের গার্ড রানিং রুমে অবস্থানকালীন হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীরা রেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

লোকোমাস্টার সবুজ আরো বলেন, ফিরোজের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখন জানাজার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ রেলওয়েতে ২০১৭ সালে গার্ড গ্রেড-২ পদে নিয়োগ প্রাপ্ত ফিরোজ হোসেন সবুজ। লালমনিরহাট ডিভিশনে তিনি কর্মরত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.
 

লালমনিরহাট

শেয়ার করুন: