শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপে মেট্রো কার্ড রিচার্জ পদ্ধতি জানাল কর্তৃপক্ষ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরও সহজ করতে অ্যাপ তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন।

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপ ব্যবহারের নিয়ম: র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে: অ্যানড্রয়েড মোবাইলে অ্যাপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

ভোরের আকাশ/তা.কা

 

মেট্রোরেলমোবাইল অ্যাপ

শেয়ার করুন: