শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

১৮ মাসে দেশে কর্মসংস্থান বাড়েনি: হাসনাত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানের সুযোগ ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে এ অভিযোগ করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রাইভেট সেক্টরের ঋণ ছাড়, যেটা সর্বকালে গত তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলে আসছে। সেটা তিন দশমিক ৪২ শতাংশে চলে আসছে। প্রাইভেট সেক্টরে কোনো ধরনের লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না। এবং আমাদের কর্মসংস্থান ১৮ মাসে হওয়ার কথা ছিল দেড় কোটি। এখন পর্যন্ত আমরা জানি নাই যে আসলে কত পরিমাণ কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং ওভারসিজ কর্মসংস্থান ৩৫ শতাংশ কমে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই যে এখন আমার বাড়ি, আমার খামার, আওয়ামী লীগের সময়ে এই প্রকল্পটির নাম ছিল একটি বাড়ি, একটি খামার এবং দুই মেয়াদের আমলেই সেটার নাম পরিবর্তন হয়েছে এবং এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

আরও পড়ুন

টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

প্রতিমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্যদিয়ে কী পরিমাণ দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী উৎপাদিত হয়েছে, যারা ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এই হিসাবটা আছে কী না? এবং যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতিগুলোর পিডির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই বিচারটা কোন জায়গায় রয়েছে, সেটা জানতে চাচ্ছি।’

জবাবে মীর শাহে আলম প্রতিমন্ত্রী বলেন, ‘উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে উনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: