শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না: উপদেষ্টা ফরিদা আখতার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নেবেন না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নেওয়া কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাজারে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার হিসেবে সার্থক হয়েছেন নাকি ব্যর্থতার পরিচয় দিয়ে বিদায় নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যর্থতার দায় নিয়ে আমরা বিদায় নিচ্ছি না। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি, মাছের দাম বেশি হওয়া আমাদের কাজের পরিধির মধ্যে পড়ে না।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো উৎপাদন ও আহরণ নিশ্চিত করা এবং সেটাকে নিরাপদ রাখা। বাজারে দামের বিষয়টি সত্যি বলতে গেলে আমাদের দায়িত্বের আওতায় পড়ে না।

উপদেষ্টা আরও বলেন, দামের ঊর্ধ্বগতির পেছনে আরও অনেক বাহ্যিক কারণ রয়েছে। ফলে দামের ব্যর্থতার দায় আমি নেব না। গরুর মাংসের দামের ক্ষেত্রেও বিষয়টি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। আমরা চেয়েছি, দেশে যে পরিমাণ উৎপাদন হচ্ছে তা দিয়েই যেন চাহিদা মেটানো যায়।

ফরিদা আখতার বলেন, এখনও খামারিদের ব্যয়ের প্রায় ৭০ শতাংশই যায় খাদ্য খাতে। সেখানে আমরা কাজ করছি। যদি উৎপাদন ব্যয় কমানো যায়, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব। তবে ১৫ বা ১৬ মাসের মধ্যে বড় ধরনের সমস্যার সমাধান প্রত্যাশা করলে তা সম্ভব নয়। আমাদের কাজ ছিল উৎপাদনকে নিরাপদ করা, যা আমরা করতে পেরেছি। আমরা কোন পথে এগোচ্ছি সেটি বিবেচনা করলে আমি বলব, আমরা সফল হয়েছি।

ভোরের আকাশ/তা.কা

 

 

উপদেষ্টা ফরিদা আখতারদ্রব্যমূল্য

শেয়ার করুন: