শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ ১৫ জুলাই: ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই বছর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ ১৫ জুলাই: ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই বছর
আজ ১৫ জুলাই: ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই বছর

আজ ১৫ জুলাই। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। সেই হামলার পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

২০২৪ সালের ১৫ জুলাই সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে বিক্ষোভ মিছিল বিভিন্ন আবাসিক হলের দিকে অগ্রসর হলে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নারী শিক্ষার্থীসহ অনেক শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথেও হামলার শিকার হন আন্দোলনকারীরা।

সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, একুশে হল ও দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তী দিনগুলোতে আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে গুলিতে নিহত হন রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

পরিবারের দাবি, ফারহান ফাইয়াজ হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। তার বাবা-মা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/এনএ

ঐতিহাসিক জুলাইছাত্রলীগ কর্মী

শেয়ার করুন: