শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১ ও ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, তিনদিন শ্রমিক ছুটি: প্রেস সচিব

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
১১ ও ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, তিনদিন শ্রমিক ছুটি: প্রেস সচিব
১১ ও ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, তিনদিন শ্রমিক ছুটি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আলাদা সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।

প্রেস সচিব বলেন, আমাদের এই সরকারের নির্বাচনের আর মাত্র ২১ দিন আছে। ক্যাবিনেট মিটিংয়ে যথেষ্ট এজেন্ডা ছিল। আজকেও প্রায় তিন ঘণ্টা মিটিং হয়েছে। মিটিংয়ে ১৩টা এজেন্ডা ছিল।।

তিনি বলেন, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের আইন (রোহিতকরণ অধ্যাদেশ ২০২৬) এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এমেন্ডমেন্ট অর্ডিনান্স ২০২৬)এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইন। মানি লন্ডারিংকে প্রতিহত করার জন্য এই আইন। আপনারা দেখেছেন গত ১৬ বছরে হাসিনার বাংলাদেশের থেকে প্রচুর টাকা বিভিন্নভাবে চলে গেছে। সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য এই আইনটা ছিল।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ হাউসবিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন (এমেন্ডমেন্ট অর্ডিনান্স ২০২৬) এর খসড়াটা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স এমএলএ ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার খসড়া অনুমোদন হয়েছে।

তিনি বলেন, তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বিজিইপিএ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা ২০২৬ এর খসড়া আবারও আলোচনা হয়েছে এবং এটাকে আবার রিভিউ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ এর খসরা নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

বাংলাদেশ সরকারসাধারণ ছুটিশফিকুল আলমপ্রেস সচিবশ্রমিক

শেয়ার করুন: