শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সম্প্রতি চালানো যৌথ অভিযানে গত এক সপ্তাহে প্রায় ২০ হাজার মানুষকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ব্যাপক তল্লাশি চালায়।

রোববার (৭ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের বরাতে জানানো হয়, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যৌথ তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়। অভিযানে মোট ১২ হাজার ২৫২টি আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আটক মোট ২১ হাজার ৮০৫ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। ৫ হাজার ৩৭০ জনের ভ্রমণের টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মোট ৩১ হাজার ২৯২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদের মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ এবং ১ হাজার ৮৮২ জন নারী। সীমান্ত-সংক্রান্ত অপরাধে প্রায় এক হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ ইয়েমেনের, ৫৪ শতাংশ ইথিওপিয়ার এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া আরও ৪৯ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে। অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অভিবাসীদের পরিবহণ, আশ্রয় প্রদান বা অবৈধভাবে চাকরি দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সৌদি আরবপ্রবাসী

শেয়ার করুন: