শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিবন্ধিত সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিবন্ধিত সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল নির্বাচন কমিশন
নিবন্ধিত সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল নির্বাচন কমিশন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দলগুলোকে পাঠানো হয়েছে বলে সোমবার (৭ জুলাই) নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে চিঠি দেওয়া হয়নি।

দল নিবন্ধনের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো দল টানা তিন বছর হিসাব জমা না দিলে তাদের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫১টি।

উল্লেখ্য, ২০২৩ সালের হিসাব অনুযায়ী আওয়ামী লীগের তহবিল একশ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানায় দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। বিএনপি তখন প্রায় পাঁচ লাখ টাকার ঘাটতি দেখিয়েছে। জাতীয় পার্টির তহবিল দাঁড়িয়েছিল দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।

 

ভোরের আকাশ/হ.র

নির্বাচন কমিশন

শেয়ার করুন: