শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকের বিকল্প নেই: ডা. বিধান রঞ্জন রায়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকের বিকল্প নেই: ডা. বিধান রঞ্জন রায়
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকের বিকল্প নেই: ডা. বিধান রঞ্জন রায়

নাটোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণ বিকাশে শিক্ষকের বিকল্প নেই। তিনি মনে করেন, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক যেন বাবা-মায়ের চেয়েও ঘনিষ্ঠ হয়—এই সম্পর্কই ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকারের শিক্ষায় আলোকিত করতে পারে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, “শিশুরা কেমন পড়াশোনা করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা কী ধরনের সেবা পাচ্ছে তা নিয়মিত খতিয়ে দেখতে হবে। আমাদের সন্তানরা যদি শুধু আক্ষরিক জ্ঞান অর্জন করে কিন্তু তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন না করে, তাহলে সেটি প্রকৃত শিক্ষা হবে না।”

ডা. বিধান আরও বলেন, “শুধু নৈতিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের আচরণগত শিক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে। দেখা যায়, কেউ লিখতে পারলেও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না—এ ধরনের দুর্বলতা দূর করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: