শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুদমুক্ত ঋণে কেনা গাড়ির ভাতা কমানোর চিন্তা সরকারের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুদমুক্ত ঋণে সরকারি কর্মকর্তাদের নতুন করে গাড়ি কেনার সুবিধা স্থগিত করার পর এবার সেই ঋণে ইতোমধ্যে গাড়ি কিনেছেন এমন কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

সুদমুক্ত ঋণ নিয়ে যেসব সরকারি কর্মকর্তা গাড়ি কিনেছেন বর্তমানে তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। রক্ষণাবেক্ষণের ব্যয় ২৫ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে এ চিঠি দেয় অর্থ বিভাগ।

সরকারের উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। গত ৯ জুলাই অর্থ বিভাগ এই সুবিধা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করে।

আরও পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, বাস্তবতা কতটা?

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়ি সেবা নগদায়নের আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ আর্থিক সুবিধা পান তা কিছুটা কমানোর সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার হারে নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ অবস্থায় রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করা হয়।

অর্থ বিভাগের অন্য চিঠিতে বলা হয়, দেশে ও বিদেশে পোস্ট–গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নের ক্ষেত্রে পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়া কর্মকর্তারা পড়াশোনা, আবাসন ও জীবনযাত্রার ব্যয়ভার নির্বাহের জন্য আর্থিক সহায়তা পান। প্রেষণের ফলে স্কলারশিপের পাশাপাশি পূর্ণ বেতনভাতার সুবিধাও তারা পেয়ে থাকেন। এ ক্ষেত্রে প্রেষণ বা পূর্ণ বেতনভাতার পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার বিষয়টি চিঠিতে জানানো হয়।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ সরকারসরকারি কর্মকর্তাজনপ্রশাসন মন্ত্রণালয়

শেয়ার করুন: