শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এসংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে।

গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতি প্রাপ্ত সাংবাদিকবৃন্দ তাদের স্ব-স্ব পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকগণ সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টাল-এ আবেদন করতে পারবেন।

অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীগণ অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত কিউআর কোড যুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পত্রের মাধ্যমে অবহিত করা হবে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রাধিকারপ্রাপ্ত অন্য কর্মকর্তারা কিউআর কোডসংবলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুসারে নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোন গণমাধ্যম কর্মী/ প্রতিনিধিকে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করেন বা বাধা প্রদানের চেষ্টা করেন এবং/অথবা তার শারীরিক কোনো ক্ষতি করেন বা এহেন কোনো চেষ্টা করেন অথবা তার দায়িত্ব পালনে ব্যবহার্য সরঞ্জামের ক্ষতিসাধন করেন তাহলে এই বিধান অনুযায়ী উক্ত ব্যক্তি অপরাধী সাব্যস্ত হলে যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন।

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটকেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে ও নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত বৈধ কার্ডধারী সাংবাদিকগণকে প্রিজাইডিং অফিসার সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতরের স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় নিশ্চিত করে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা প্রদান করবেন।

ভোরের আকাশ/নি. ব

সাংবাদিক

শেয়ার করুন: