শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের
ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

জাতিসংঘ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। এটিকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা, উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্র ছিল আসন্ন নির্বাচন। এ সময় গুইন লুইস বলেন, স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জাতিসংঘ নির্বাচন কমিশনের প্রতি সহায়তা অব্যাহত রাখবে।

এছাড়া সরকারের উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা এবং বর্ধিত সহায়তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং নিউইয়র্কে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সহায়তা অপরিহার্য।

আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ভোরের আকাশ/হ.র

জাতিসংঘজাতীয় নির্বাচন

শেয়ার করুন: