সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনেই গ্রেপ্তার ১,৬২২

সারা দেশে একযোগে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,১১৯ জন। এছাড়া অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৫০৩ জনকে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশের সদর দপ্তরে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার কর্মকর্তা এ এইচ এম শাহাদাত হোসেন।
তিনি বলেন, চলমান অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— তিনটি দেশীয় পাইপগান, একটি বিদেশি রিভলবার, দুটি ওয়াইন শুটারগান, ১৯ রাউন্ড কার্তুজ, ছয় রাউন্ড গুলির খোসা, একটি স্টিলের বার্মিজ ছুরি, ছয়টি ককটেল এবং একটি স্টিলের স্প্রিং ছুরি।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/হ.র