শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ নন, দাবি আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ নন, দাবি আন্দোলনকারীদের
খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ নন, দাবি আন্দোলনকারীদের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ ছিলেন—এমন গুঞ্জন ছড়ালেও আন্দোলনকারীরা জানিয়েছেন, তিনি অবরুদ্ধ ছিলেন না, বরং আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে সংলাপে অংশ নিয়েছেন।

শনিবার (২৮ জুন) রাতে আন্দোলনের অন্যতম সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি গণমাধ্যমকে বলেন, “প্রেস সচিব আমাদের অতিথি। আমরা শুধু খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলীর অপসারণের দাবি জানাতে গিয়েছিলাম। তাকে অবরুদ্ধ করা হয়নি।”

তিনি বলেন, “খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত চারদিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে বারবার জানালেও তারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। তাই আমরা প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীরও একই বক্তব্য দিয়ে বলেন, “আমরা শুধু চেয়েছি, প্রধান উপদেষ্টা যেন খুলনার বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত থাকেন।”

শনিবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে বিএনপি, বৈছাআ ও এনসিপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রেস সচিব শফিকুল আলম। আলোচনায় তিনি আন্দোলনকারীদের বক্তব্য শোনেন এবং কেএমপি কমিশনারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও অপসারণ দাবির বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানাবেন বলে আশ্বাস দেন।

এর আগে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন প্রেস সচিব।

খুলনায় চলমান আন্দোলনের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার, যখন খানজাহান আলী থানা এলাকায় স্থানীয় জনতা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে আটকে রেখে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপির স্থানীয় এক নেতার বাড়িতে ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে।

তবে পুলিশ তাকে ছেড়ে দিলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং কমিশনারের বিরুদ্ধে এক দফা আন্দোলন শুরু হয়। পরে সুকান্তকে গ্রেপ্তার করা হলেও কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

ভোরের আকাশ//হ.র

ছাত্র জনতার আন্দোলনপ্রেস সচিবখুলনা

শেয়ার করুন: