শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রেনিং শুরু করে দিয়েছি। সেদিন পুলিশের ট্রেনিং উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করবো জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে।

ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী কারচুপির অভিযোগ করেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছে। উত্তর বহুবার দেওয়া হয়েছে। এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে জানতে চাইলে তিনি বলেন, গত পরশু ডাকসু নির্বাচন দেখলেন। অন্যবারের চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলাও ভালোভাবে চলছে। আগে হয়তো একটু খারাপ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, তবে এখন ভালো আছে।

পাসপোর্ট অফিস পরিদর্শনের কারণ জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে। আরও কমিয়ে আনা যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, আশা করছি নাগরিক সেবাকেন্দ্র থেকে মানুষ পাসপোর্ট পেতে পারেন। পাসপোর্ট সহজভাবে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসু নির্বাচনস্বরাষ্ট্র উপদেষ্টাজাতীয় নির্বাচন

শেয়ার করুন: