দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন করল বিএসএফ, বিজিবি ও স্থানীয়দের বাধায় প্রবেশ ব্যর্থ

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “ভোরে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।”
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১২ জনকে পুশ ইন করার চেষ্টা হয়েছিল। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কাবস্থা বজায় রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।
ভোরের আকাশ/ এনউব