শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রশিক্ষণে যোগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা চীনে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন গেছেন। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ ২ থেকে ৮ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদল ইতোমধ্যে চীনে পৌঁছেছে।

কর্মসূচির আওতায় কর্মকর্তারা চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশাসন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার কার্যক্রম ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা হলেন-মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান রুমন, জুলিয়া মঈন, মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, জেসমিন আক্তার, মো. মেহেদুল ইসলাম, মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম, তারিক হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ার, এস এম পারভেজ, মো. আব্দুস সত্তার পাটুয়ারী, মোহাম্মদ মামুন শিবলী ও মো. উজ্জল হোসাইন।

সংশ্লিষ্টদের মতে, এ প্রশিক্ষণ কর্মসূচি সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও বেড়েছে। তার মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ চীনা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রশাসনিক সহযোগিতা ও সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

শেয়ার করুন: