দাম কমল এলপিজি গ্যাসের

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা হ্রাস করে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, সংশোধিত এই দাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামা, আমদানি ব্যয় ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করে কমিশন।
নতুন দামে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাজার পর্যায়ে নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে তদারকি জোরদারের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/এনএস