শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মরিসাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে দুই দিন তিনি ভারত সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন ড. খলিলুর রহমান ও এস জয়শংকর।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ-ভারতের উষ্ণ ঐতিহাসিক বন্ধন আছে দুই প্রান্তের মানুষের সঙ্গে। এই সফর দুই দেশের অংশীদারি আরো এগিয়ে নিয়ে যাবে।

কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে মঙ্গলবার বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

ভোরের আকাশ/নি

পররাষ্ট্রমন্ত্রীদিল্লি

শেয়ার করুন: