শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী   বলেছেন, দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে।

তিনি বলেন, আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নেই। দুর্নীতির টাকাও নেই। সে জন্য বড় গরুর ক্রেতা কম।

বৃহস্পতিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। পরে উপদেষ্টা রাজধানীর কাফরুল থানা ও মিরপুর পিওএম পরিদর্শন করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। ক্রেতা-বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে।

ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

ভোরের আকাশ/জাআ

স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন: