ইসলামাবাদে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করল বাংলাদেশ হাইকমিশন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজস্ব চ্যান্সারি ভবনে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। এর ফলে দীর্ঘদিনের ভাড়াবাড়ির সীমাবদ্ধতা কাটিয়ে এবার থেকে সব ধরনের কনস্যুলার ও কূটনৈতিক সেবা দেওয়া হবে নিজস্ব স্থায়ী ভবন থেকে।
বুধবার (১ অক্টোবর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোম্যাটিক এনক্লেভের ব্লক-১৫, রোড নং-৩৩–এ নতুন ঠিকানায় কার্যক্রম চালু হয়েছে।
হাইকমিশনের নতুন যোগাযোগের ঠিকানা:
বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।
ফোন: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬, ই-মেইল: [email protected]
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ হাইকমিশন এফ ব্লকে ভাড়াবাড়ি থেকে কার্যক্রম পরিচালনা করত। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে সেবাপ্রদান আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ // হ.র