শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করছি; অন্যথায় তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না।

এ সময় প্রধান উপদেষ্টা নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ এবং রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

তারা বলেন, এই তরুণ বাংলাদেশিদের অনেকেই এখনো ভোটও দিতে পারেননি। এসময় তারা ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কী করছে তা জানতে চায়।

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের মূল প্রতিশ্রুতি হলো কাঠামোগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। বিগত সরকারের তিন মেয়াদে ভুয়া ভোটের প্রচলন ছিল। তাই তরুণরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি।

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উত্তরাধিকারসূত্রে যে বিশৃঙ্খলা পেয়েছি তা পরিষ্কার করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধ্বংসস্তূপ থেকে টুকরো টুকরো অংশ কুড়িয়ে নিয়ে নতুন কাঠামো তৈরি করাটাও এখন চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটি পরিবর্তনের সময়কাল। এই রূপান্তরের সময়টা যেন খুব বেশি দীর্ঘ না হয়। এটি আমাদের জন্য একটি ক্রান্তিকাল। আমি আশা করি এই ক্রান্তিকাল খুব শিগগিরই শেষ হবে।

নরওয়ের প্রতিনিধি দলে ছিলেন, দেশটির সোশ্যালিস্ট ইয়ুথ লিগের উপনেত্রী নজমা আহমেদ, এইউএফের আন্তর্জাতিক নেতা ও সেন্ট্রাল বোর্ডের সদস্য ফাওজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ডেন স্কোফটারুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা স্ভেনেবি, খ্রিস্টীয় গণতান্ত্রিক দলের সদস্য হাডলে রাসমুস বিজুল্যান্ড, গ্রিন পার্টির সহযোগী সংগঠন গ্রিন ইউথের সদস্য টোবিয়াস স্টক্কেল্যান্ড এবং ইনলানদেত অঞ্চলের ইয়ং লিবারেলসের সাবেক নেত্রী থাইরা হাকনস্লোকেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: