জামিনে বের হয়ে অপরাধীরা বারবার অপরাধ করছে: র্যাব
অপরাধীরা গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে বারবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, গ্রেপ্তারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাকার কারওয়ান বাজারে সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বছর পার হলেও পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূলত কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ।
তিনি বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করা হয় হত্যা মামলাসহ মাদক মামলার বিভিন্ন আসামিকে। অপরাধীদের আশ্রয়ের অন্যতম হটস্পট হয়ে দাঁড়িয়েছে এলাকাটি। যেমন জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছেন।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র্যাব।’
ভোরের আকাশ/এসএইচ