শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের দূতাবাস। 

এতে বলা হয়েছে, কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায়, কুয়েতপ্রবাসীদের জন্য  শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলে এর মধ্যে সোমবার থেকে (২ এপ্রিল ছাড়া) প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালিত হবে। শিগগিরই দাম্মাম থেকে ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু হবে মর্মে আশা করা যাচ্ছে। 

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন ও অ্যান্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে আটকে পড়া কুয়েতে আগমনে ইচ্ছুক কুয়েতপ্রবাসী বাংলাদেশি এবং কুয়েতের নতুন ভিসাধারী বাংলাদেশি কর্মীদের সৌদি আরব হয়ে কুয়েতে আগমনের উদ্দেশে সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজলভ্য করার জন্য বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা এর মাধ্যমে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে। শিগগিরই এসংক্রান্ত ইতিবাচক ফল পাওয়া যাবে মর্মে আশা করা যাচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

কুয়েত-সৌদি

শেয়ার করুন: