শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। এ সময় নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নানা সংগঠনের নেতারা সেখানে যাতায়াত করবেন। এ কারণে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধগামী সড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত গাবতলী–আমিন বাজার ব্রিজ–সাভার রোড ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে। এ সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হবে।

পুলিশ নির্ধারিত বিকল্প সড়কগুলো হলো—

১. গাবতলী থেকে সাভার ও আশপাশের গন্তব্যে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আব্দুল্লাহপুর ক্রসিং হয়ে আশুলিয়া সড়ক ধরে চলবে।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং এলাকা থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে ঘুরে মিরপুর–১ হয়ে দিয়াবাড়ি ক্রসিংয়ের পথ নেবে।

৩. আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকামুখী যানবাহন নবীনগর বাজারে বামে মোড় নিয়ে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনের জন্য নির্ধারিত পথ হবে কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী রুট।

ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন সময়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ও জনদুর্ভোগ কমাতে পুলিশের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। এ জন্য নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

ভোরের আকাশ/তা.কা

 

 

বিজয় দিবসসড়কডিএমপি

শেয়ার করুন: