শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে- এই হিসাব ধরে ঈদযাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে ‘রেলসেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে সাত দিনের যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয় ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয় ১ জুনের টিকিট, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের, ২৫ মে ৪ জুনের এবং ২৬ মে বিক্রি হয় ৫ জুনের টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাত দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে, যা ফেরতযোগ্য নয়। প্রতিটি জাতীয় পরিচয়পত্রধারী যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রতি ঈদেই রাজধানী থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে। সেই চাপ সামলাতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে এবার রেলওয়ে অনলাইনের মাধ্যমে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়।

যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার শেষ দিনের টিকিট কিনতে আগ্রহী যাত্রীদের তাই দ্রুত অনলাইনে প্রবেশ করে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: