বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির আবেদনের সময়সীমা ৭ অক্টোবর

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের পর আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ভোরের আকাশ/জেআ