শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে ফিলিং স্টেশনে থেমে থাকা বাসে আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। রোববার রাত ৭টার দিকে হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেছেন, বাসটি নতুন।

এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। ওয়ারিংয়ের কাজ চলছিল। ওয়ারিং থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কফিল ফিলিং স্টেশনের ভেতরে বাসটি থেমে ছিল।

আজ সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে যায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর বাসটি হঠাৎ মহাসড়কের দিকে চলে আসে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারীরা চাকার নিচে ইট দিয়ে বাসটি থামিয়ে দেন। কিন্তু বাসে আগুন জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘হঠাৎ বাসে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বিব্রত হয়েছিলাম।

পরে খবর নিয়ে জানতে পারি, বাসটিতে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুন ধরে যায়। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

ভোরের আকাশ/নি. ব

গাড়ীতে আগুন

শেয়ার করুন: