শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন, তা তদন্ত করা হচ্ছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। কাউকে অ্যাটাচ (সংযুক্ত) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনও নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে। 

এসবির (স্পেশাল ব্রাঞ্চ) পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তবে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি, তদন্ত কমিটি এসবও খতিয়ে দেখবে।

ইমিগ্রেশন ব্যবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি, তাই সিস্টেমটা কেমন হয়েছে তা দেখতেই এসেছিলাম। আগের তুলনায় অনেক কিছুই আধুনিক ও উন্নত হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: