শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হয়ে উঠেছিল। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেয়া হবে। সরকারের পরিকল্পনা রয়েছে সেখানে পুলিশের ট্রেনিং সেন্টার ও একটি জেলখানা প্রতিষ্ঠার।

তিনি আরও বলেন, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ইরানে মার্কিন হামলার পর বাড়লো তেলের দাম

ঈদযাত্রা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো সংকট হয়নি। মহাসড়কে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

মাদক কারবারের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে বা মাদক কারবারিদের সহযোগিতা করলে তাকে চাকরিচ্যুত করা হবে।

ভোরের আকাশ/এম

স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন: