শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, ট্রাম্প বরাবর লেখা চিঠিতে ইতোমধ্যে সই করেছেন প্রধান উপদেষ্টা। খুব দ্রুত চিঠি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। এরপর যুক্তরাষ্ট্রের যারা ট্রেড দেখেন তাদের কাছে অর্থ উপদেষ্টা আরও একটা চিঠি দেবেন বলেও জানান তিনি।

প্রেস উইং জানায়, চিঠিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন মাসের জন্য বাংলাদেশের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ স্থগিত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন। যাতে করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ নিয়েছি। এ ছাড়া ফেব্রুয়ারিতে উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা চিঠিতে উল্লেখ করেছেন। তখন থেকেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার জন্য নিবিড়ভাবে কাজ করে আসছে।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, ভুট্টা এবং সয়াবিনের মতো কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। যার ফলে মার্কিন কৃষকদের সুবিধা প্রদান করবে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় বাংলাদেশি পণ্যেও শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: