শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে ট্রলির ধাক্কায় বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরে ট্রলির ধাক্কায় বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত
শাহজালাল বিমানবন্দরে ট্রলির ধাক্কায় বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ বহনকারী ট্রলি টাগের ধাক্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে অবতরণ করে। যাত্রী নামিয়ে পার্কিং বে-তে অবস্থান করছিল উড়োজাহাজটি। এ সময় লাগেজ পরিবহনের কাজে ব্যবহৃত একটি খাঁচা ট্রলি তীব্র বাতাসে পাশের দিক থেকে ছুটে এসে বোয়িং এয়ারক্রাফটটির গায়ে আঘাত হানে। এতে বাহ্যিকভাবে প্লেনটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় উড়োজাহাজের ভেতরে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না; তীব্র বাতাসের কারণে সেটি স্থানচ্যুত হয়ে উড়োজাহাজে ধাক্কা দেয়।

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বোয়িং প্লেনটির গায়ে ট্রলিটি ধাক্কা লাগায় কিছুটা ক্ষতি হয়েছে। তবে এ সময় কোনো যাত্রী ভেতরে ছিলেন না। আমাদের প্রকৌশলীদের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের কাজ করছে।”

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, লাগেজ ট্রলি বা ‘খাঁচা ট্রলি’ দিয়ে যাত্রীদের মালামাল পরিবহন করা হয়। বিমান ওঠানামার সময় এমন ট্রলি যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ভোরের আকাশ//হ.র

শাহজালাল বিমানবন্দরবাংলাদেশ বিমানইউএস বাংলা এয়ারলাইন্স

শেয়ার করুন: