শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানী বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী বনানীতে বাস উল্টে ৪২ জন আহত
রাজধানী বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

তিনি বলেন,পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। আজ ভোরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল।

এর মাঝখানে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে।  এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান রাসেল সারোয়ার।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: