শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও গতিশীল করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা চলছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই হবে সেই পথ, যার মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে।”

তিনি ৫ আগস্টকে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসেবে অভিহিত করে বলেন, “গত বছর এই দিনে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে পূর্ণতা পায় জুলাই গণঅভ্যুত্থান। এই ঐতিহাসিক অর্জনের পেছনে থাকা দেশের আপামর জনসাধারণকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।”

বাণীতে ড. ইউনূস ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদতবরণকারী সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি আহত ও পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার শুরু করেছে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

বাণীর শেষাংশে তিনি সবাইকে সতর্ক করে বলেন, “স্বৈরাচারী শক্তি ও তাদের স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো দেশে ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই অপচেষ্টা রুখে দিতে হবে।”

তিনি বলেন, “জুলাই আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছে—একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। আসুন, সবাই মিলে এমন এক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে কোনো স্বৈরাচারের ঠাঁই থাকবে না।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: